আমরা দারুন খেলোয়াড়, আমরা খেলতে ভালোবাসি, এটা গণতন্ত্রের খেলা, মানুষ জবাব দেবে, নুসরত
দি নিউজ লায়নঃ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন পুলিশ সুপার হুমায়ুন কবিরের সমর্থনে ডেবরায় নির্বাচনী সভা করেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। তিনি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের একাধিক প্রকল্পের বিষয় তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে বাংলায় আরো উন্নয়ন হবে এমনটাই জানালেন তিনি। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন প্রার্থী সহ অন্যান্য তৃণমূল এর নেতাকর্মীরা।
পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা দারুন খেলোয়াড় আমরা খেলতে ভালোবাসি তবে এটা গণতন্ত্রের খেলা এখানে মানুষ জবাব দেবে। পাশাপাশি তিনি আরো বলেন যে যতগুলি প্রার্থী রয়েছে তাদের মধ্যে একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন যে যারা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে ,তারা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখাচ্ছে বাংলার মানুষকে।বাংলার মানুষ কাদের ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে তা তারা ঠিক করে ফেলেছেন।বাংলার মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে রায় দিবেন বলে তিনি জানান।
তিনি আরো বলেন যে বিজেপি জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। বাংলার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। যারা সারা বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও দেশের উন্নয়ন করতে পারেনি। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে অথচ কেন্দ্র সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দেশের বিজেপি পরিচালিত রাজ্যগুলিকে সোনার রাজ্য গড়ে তুলতে পারেনি অথচ বাংলায় এসে বলছে সোনার বাংলা করব ।তাই তিনি মিথ্যাবাদী বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার জন্য জোড়া ফুলে দেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানান।

Post a Comment